ব্যানার থেকে বাবুলের ছবি বাদ দিলেন রাজু বন্দ্যোপাধ্যায় - The News Lion

ব্যানার থেকে বাবুলের ছবি বাদ দিলেন রাজু বন্দ্যোপাধ্যায়




দি নিউজ লায়ন ;  দিন যত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিজেপির দুটি শিবির স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এক জেলা বিজেপি, অন্যদিকে টিম বাবুল। এবার রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে বাদ পরল বাবুলের মুখ।


বুধবার সকালে বুধবার আসানসোলে চা চক্রের আয়োজন করেছিল রাজু বন্দ্যোপাধ্যায়। ছিলেন জেলা সভাপতি লক্ষ্মন ঘোড়ুই।তাদের প্রত্যেকের ছবি দিয়ে ব্যানার টাঙানো হলেও বাদ পড়লেন আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়।


এর আগেও জেলা সভাপতির বিভিন্ন অনুষ্ঠানে সন্তর্পনে বাবুল সুপ্রিয় কে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। শুধু তাই নয় সম্প্রতি বাবুল সুপ্রিয়র বাড়িতেও বাবুল অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছিল লক্ষ্মন ঘোড়ুইকে যেন জেলা সভাপতি থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি।


বর্তমানে বাবুল ঘনিষ্ঠ বিজেপি যুব মোর্চার পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি অরিজিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ কে চিঠি দিয়েছে যুব মোর্চার জেলা কমিটির বেশীর ভাগ সদস্য। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে দলের মধ্যে মহিলা সদস্যের সঙ্গে ফস্টি-নস্টি করছে বাবুল ঘনিষ্ঠ অরিজিৎ রায়। অবিলম্বে তাকে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি থেকে বরখাস্ত করতে হবে। না হলে সমগ্র যুব মোর্চার জেলা কমিটির সদস্যরা ছেড়ে তৃণমূলে যোগ দেবে বলেও জানিয়েছেন।


ছবি বাদ পড়া বিষয়টি নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন বাবুল আমাদের হৃদয়ে আছে। তাই তার ছবি থাকলো কিনা সেটা বড় কথা নয়।


অন্যদিকে বিজেপি যুব মোর্চা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা মেটাতে বুধবার বিকেলে আসানসোলে আসেন রাজ্য সহ-সভাপতি দিগ্বিজয় সিং। তিনি অবশ্য অরিজিত রায় নিয়ে কোনো টিপ্পনী করতে চাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.